মূল বিষয়বস্তুতে যান

ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি?

সঠিক উত্তর

পুস্তিকা

সঠিক উত্তর: পুস্তিকা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ - 'পুস্তিকা'।

• 'ইকা' প্রত্যয়:

- বাংলা ব্যাকরণে ‘ইকা’ প্রত্যয় দুইভাবে ব্যবহৃত হয়: ক্ষুদ্রার্থে এবং স্ত্রীবাচক রূপ গঠনে।

ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়:
- 'ইকা' প্রত্যয়যুক্ত কিছু শব্দের স্ত্রীবাচকতা না বুঝিয়ে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়।
যেমন:
• নাটক → নাটিকা (ছোট নাটক),
• পুস্তক → পুস্তিকা (ছোট বই),
• মালা → মালিকা (ছোট মালা),
• গীত → গীতিকা (ছোট গান)।
- এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।

অন্যদিকে,
স্ত্রীবাচক রূপ গঠনে 'ইকা' প্রত্যয়:
- যেসব শব্দের শেষে 'অক' থাকে, সেসব শব্দে 'অক' স্থলে ‘ইকা’ হয়।
যেমন:
• সেবক → সেবিকা,
• নায়ক → নায়িকা,
• বালক → বালিকা,
• গায়ক → গায়িকা,
• পাঠক → পাঠিকা।
- এখানে ‘ইকা’ সত্যিকার অর্থেই স্ত্রীবাচক প্রত্যয় হিসেবে কাজ করছে।

উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বালিকা
  2. পাঠিকা
  3. পুস্তিকা সঠিক
  4. গায়িকা

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল