যৌগিক শব্দের উদাহরণ নয় নিচের কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কারচুপি
সঠিক উত্তর
সঠিক উত্তর: কারচুপি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• যৌগিক শব্দের উদাহরণ নয়- কারচুপি।
-------
• যৌগিক শব্দ:
- যে সব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে মিল থাকে, তাকে যৌগিক শব্দ বলে।
- এসব শব্দ প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুসারেই গঠিত হয় এবং অর্থ পরিবর্তিত হয়ে নতুন ভিন্ন অর্থ গ্রহণ করে না।
উদাহরণ:
নায়ক = নৈ + অক,
নয়ন = নে + অন,
শয়ন = শে + অন,
বাঁদরামি = বাঁদর + আমি,
কর্তব্য = কৃ + তব্য।
- এছাড়াও যৌগিক শব্দের আরও উদাহরণ:
- গায়ক, বাবুয়ানা, দৌহিত্র, মধুর, পাঠক, ভাড়াটে, গুণবান, মেয়েলি ইত্যাদি।
---------
অন্যদিকে,
- কারচুপি রূঢ় (রূঢ়ি) শব্দ।
• রূঢ় (রূঢ়ি) শব্দ:
- যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে প্রচলিত অর্থের পার্থক্য থাকে, তাকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
- অর্থাৎ উপসর্গ বা প্রত্যয় যোগে গঠিত শব্দটি মূল অর্থ না বোঝিয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে।
উদাহরণ:
প্রবীণ = প্র + বীণ (মূল অর্থ: ভালোভাবে বীণা বাজায়; প্রচলিত অর্থ: বৃদ্ধ/অভিজ্ঞ ব্যক্তি)
হস্তী = হস্ত + ইন,
বাঁশি = বাঁশ + ই,
তৈল = তিল + অ,
কুশল = কুশ + অল।
- অন্যান্য উদাহরণ:
- হরিণ, ঝি, সন্দেশ, পাঞ্জাবি, গবেষণা, মন্দির, ফলাহার, কারচুপি, শুশ্রূষা, বৎস, রাখাল, কদর্য ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন