মেধাবী
Toggle menu

'মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড' এই ধারণাটি কোন সমাজবিজ্ঞানী দিয়েছেন?

সঠিক উত্তর
উইলিয়াম

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মূল্যবোধ:
- মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনার জন্য ব্যবহৃত নীতি ও মানদণ্ড।
- কিছু নির্দিষ্ট মনোভাবের সমষ্টি, যা সময়ের সঙ্গে স্থায়ী হয়ে ওঠে।
- সমাজে রীতিনীতি, প্রথা ও আদর্শের বিকাশ ঘটে মূল্যবোধ শিক্ষা মাধ্যমে।
- এটি সমাজ ও রাষ্ট্রের ভিত্তি, যা ন্যায় ও সমতার ভিত্তি স্থাপন করে।
- মানুষের আচরণ বিচার করার সামাজিক মাপকাঠি হিসেবে কাজ করে।
- দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির পরিমাপেও মূল্যবোধ গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য,
সমাজ বিজ্ঞানী উইলিয়াম এর মতে, "মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি মানদণ্ড।"
ফ্রাঙ্কেল মূল্যবোধ সম্পর্কে বলেন, "মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।"
মেরিল এর মতে, "সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে।"
শেফার মূল্যবোধ সম্পর্কে বলেন, "ভালো-মন্দ, ঠিক-বেঠিক এবং আকাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ।"

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

শেফার
মেরিল
উইলিয়াম সঠিক
ফ্রাঙ্কেল

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড