'কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।' - এটি কোন ধরনের অব্যয় পদ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনন্বয়ী
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনন্বয়ী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।' - এটি অনন্বয়ী অব্যয় পদ।
• অনন্বয়ী অব্যয়:
- যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
যেমন:
- মরি মরি, আলবত, ওগো, নিশ্চয়ই, উঃ, ছি ছি, পাছে, কী আপদ ইত্যাদি।
• বাক্যে ব্যবহার:
- সম্বোধন অর্থে: 'ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।'
- উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!
- বিরক্তি প্রকাশে: কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না।
- সম্মতি অর্থে: আজ আমি আলবত যাবো।
- সম্ভাবনা অর্থে: 'সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।'
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন