"যদি রোদ ওঠে তবে রওনা দেবো" বাক্যটি কোন যোজক নির্দেশ করেছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাপেক্ষ যোজক
সঠিক উত্তর
সঠিক উত্তর: সাপেক্ষ যোজক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সাপেক্ষ যোজক:
» এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন:
→ যদি রোদ ওঠে, তবে রওনা দেব।
→ যত পড়ছি, ততই নতুন করে জানছি।
অন্যদিকে,
• সাধারণ যোজক:
এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে।
যেমন:
→ রহিম ও করিম এই কাজটি করেছে।
→ জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো।
• বিকল্প যোজক:
এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন:
→ লাল বা নীল কলমটা আনো।
→ চা না-হয় কফি খান।
• বিরোধ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে।
যেমন:
→ এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না।
→ তাকে আসতে বললাম, তবু এল না।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২৫ সালের সংস্করণ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন