মেধাবী
Toggle menu

একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সঠিক উত্তর
৫৫ জন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = x জন

১ম ক্ষেত্রে,
৫ জন বসে ১ টি বেঞ্চে
∴ x জন বসে x/৫ টি বেঞ্চে
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/৫) + ৫ টি

২য় ক্ষেত্রে,
3 জন বসে 1 টি বেঞ্চে
∴ (x - ৭) জন বসে (x - ৭)/৩ টি বেঞ্চে

তাহলে,
(x/৫) + ৫ = (x - ৭)/৩
বা, (x + ২৫)/৫ = (x - ৭)/৩
বা, ৫x - ৩৫ = ৩x + ৭৫
বা, ৫x - ৩x = ৭৫ + ৩৫
বা, ২x = ১১০
বা, x = ১১০/২
∴ x = ৫৫

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = ৫৫ জন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

৫৫ জন সঠিক
৬৫ জন
৭৫ জন
৮৫ জন

প্রশ্ন তথ্য

বিষয়
গাণিতিক যুক্তি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড