মূল বিষয়বস্তুতে যান

কোন গ্যাসকে প্রধান গ্রিন হাউজ গ্যাস বলা হয়?

সঠিক উত্তর

CO2

সঠিক উত্তর: CO2

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গ্রিন হাউজ গ্যাস ও গ্রিন হাউজ প্রভাব: 
- শীতপ্রধান দেশে তাপমাত্রা প্রায় 0°C এর কাছাকাছি থাকে, এত কম তাপমাত্রায় শাকসব্জি চাষ চলে না। ফলে কাঁচের ছাউনিযুক্ত ঘর তৈরি করে এর মধ্যে সবুজ (green) শাকসজির চাষ করা হয়। 
- সবুজ উদ্ভিদের ঐ কাঁচের ঘরকে গ্রিন হাউজ বলা হয়। 
- গ্রিন হাউজের মধ্যে তাপমাত্রা 38°C থেকে 39°C এর মধ্যে থাকে। 
- এটি সম্ভব হয় দৃশ্যমান আলোর সব তরঙ্গ গ্রিন হাউজের কাঁচকে ভেদ করে ভেতরে ঢুকতে পারে। 
- ভূপৃষ্ঠ দৃশ্যমান আলো তরঙ্গ (VIBGYOR) দ্বারা উত্তপ্ত হয়, কিন্তু উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গযুক্ত ইনফ্রারেড (IR) রশ্মি বিকিরণ করে। 
- IR রশ্মি কাঁচ ভেদ করতে পারে না। 

পৃথিবীর গ্রিন হাউজ: 
- বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন হোমোস্ফিয়ারে N2, O2, O3 অণুর সাথে CO2 ও H2O অণুগুলো থাকে। এ অঞ্চলকে পৃথিবীর গ্রিন হাউজ বলে। 
- বায়ুমণ্ডলের CO2 ও পানি বাষ্প (H2O) পোলার অণু হওয়ায় এদের C=O বন্ধন ও O-H বন্ধন দ্বিপোলযুক্ত হয়। 
- এছাড়া N2O এর NO এর N-O বন্ধন, CFC এর C-CI, ও C-F বন্ধন পোলার হয়। এদের দ্বিপোল মোমেন্টে সহজে পরিবর্তন ঘটে, তখন এরা বিকিরিত IR রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে। 
- CO2 ও H2O দ্বারা শোষিত তাপ পুনরায় বিকিরিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে তাপমাত্রা আরো বেড়ে যায় যার কারণে গ্রিন হাউজে তাপমাত্রা বৃদ্ধি পায়। 
- N2, H2, O2 এর গ্রিন হাউজ প্রভাব নেই। 

গ্রিন হাউজ গ্যাস: 
- যে সব গ্যাস ভূপৃষ্ঠের বিকিরিত IR রশ্মিকে শোষণ করে তাপমাত্রা বৃদ্ধি করে, তাদেরকে গ্রিন হাউজ গ্যাস বলে। 
- CO2 গ্যাসকে প্রধান গ্রিন হাউজ গ্যাস বলা হয়। 
- এছাড়া জলীয় বাষ্প, মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ফ্রিয়ন বা ক্লোরোফ্লোরো কার্বন (CFC) ও ওজোন গ্যাস (O3) গ্রিন হাউজ প্রভাব সৃষ্টি করে থাকে। 
- শেষের গ্যাসগুলোর ঘনত্ব বায়ুমণ্ডলে CO2 গ্যাসের তুলনায় অনেক কম হলেও এদের IR রশ্মি শোষণ ও বিকিরণ ক্ষমতা CO2 গ্যাসের তুলনায় অনেক বেশি। তাই গ্লোবাল ওয়ার্মিং-এ এদের ভূমিকা উল্লেখযোগ্য। 


উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. CO2 সঠিক
  2. O3
  3. CFC
  4. CH4

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল