মূল বিষয়বস্তুতে যান

একটি আয়তাকার বাগানের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে 4 মিটার কম। বাগানটির পরিসীমা 136 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সঠিক উত্তর

960 বর্গমিটার

সঠিক উত্তর: 960 বর্গমিটার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: একটি আয়তাকার বাগানের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে 4 মিটার কম। বাগানটির পরিসীমা 136 মিটার হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
একটি আয়তাকার বাগানের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেকের চেয়ে 4 মিটার কম
আয়তাকার বাগানের পরিসীমা 136 মিটার

ধরি,
বাগানটির দৈর্ঘ্য x মিটার
তাহলে বাগানটির প্রস্থ = {(x/2) - 4} মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ)

প্রশ্নমতে,
2 × [x + {(x/2) - 4}] = 136
⇒ x + (x/2) - 4 = 68
⇒ 3x/2 = 72
⇒ 3x = 144
⇒ x = 48
অতএব, বাগানটির দৈর্ঘ্য 48 মিটার

বাগানটির প্রস্থ = (48/2) - 4
= 24 - 4
= 20 মিটার

সুতরাং, আয়তাকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 48 × 20
= 960 বর্গমিটার

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. 864 বর্গমিটার
  2. 960 বর্গমিটার সঠিক
  3. 896 বর্গমিটার
  4. 918 বর্গমিটার

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

  2. 2

    Which of the following pair is similar in relationship to GOGGLES: EYES::?

  3. 3দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  4. 4একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  5. 5৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল