আধুনিক 'সিল্ক রোড' কোন দেশের বিশেষ কৌশলগত উদ্যোগ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
সঠিক উত্তর
সঠিক উত্তর: চীন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সিল্ক রোড:
- প্রাচীনকালে সিল্ক রোড বলতে চীনের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ বোঝাতো।
- চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ ‘সিল্ক রোড (Silk Road)’ বা ‘সিল্ক রুট (Silk Route)’ নামে সুপরিচিত ।
- আধুনিক সিল্ক রোড বলতে মূলত চীনের “বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ” (Belt and Road Initiative বা BRI) বোঝানো হয়।
- এটি ২০১৩ সালে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ঘোষণা করেন।
- উদ্দেশ্য ছিল প্রাচীন সিল্ক রোডের বাণিজ্যপথগুলোকে আধুনিক আকারে পুনর্গঠন করে চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি করা।
- সম্প্রতি, চীন ও পাকিস্তানের সঙ্গে সিল্ক রোড উদ্যোগে যুক্ত হতে চায় বলে জানিয়েছে ইরান।
কৌশলগত গুরুত্ব:
- পণ্য পরিবহন দ্রুত ও সাশ্রয়ী করা।
- রেলপথ, সড়কপথ, বন্দর, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ।
- অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে ভূ-রাজনৈতিক প্রভাব বৃদ্ধি।
- নতুন বাজার ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি।
তথ্যসূত্র- Britannica, পত্রিকা প্রতিবেদন।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন