মেধাবী
Toggle menu

'আগরতলা ষড়যন্ত্র মামলাকে’ বঙ্গবন্ধু কী নামে নামকরণ করেছিলেন?

সঠিক উত্তর
ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আগরতলা ষড়যন্ত্র মামলা:

• ৩ জানুয়ারি, ১৯৬৮ খ্রিস্টাব্দে পাকিস্তান সরকার শেখ মুজিবের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করে।
• উক্ত অভিযোগে দুইজন আওয়ামী লীগ নেতা, সিভিল সার্ভিসের দুইজন বাঙালি কর্মকর্তাসহ ২৮ জনকে গ্রেফতার করা হয় ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে।
• শেখ মুজিবুর রহমানকে উক্ত মামলার ১নং আসামি বলে ঘোষণা করা হয়।
• শেখ মুজিবসহ এ মামলার আসামি ছিলেন মোট ৩৫ জন।
• এই মামলার বিচারের জন্য একটি স্পেশাল ট্রাইবুনাল গঠিত হয়।
• এই মামলার সরকারি বা আনুষ্ঠানিক নাম: 'রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য'।
• লোকমুখে এই মামলা পরিচিতি লাভ করে 'আগরতলা ষড়যন্ত্র মামলা' হিসেবে।
• বঙ্গবন্ধু এই মামলার নামকরণ করেছিলেন 'ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা' নামে।
• আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য
আগরতলা মামলা
ইসলামাবাদ ষড়যন্ত্র মামলা সঠিক
আগরতলা ষড়যন্ত্র মামলা

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড