মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২জন
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২জন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মার্কিন ডলার:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ১৯১৩ সালে ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রতিষ্ঠার পর থেকে ডলার প্রাথমিকভাবে ফেডারেল রিজার্ভ নোট আকারে জারি করা হয়।
- অর্থাৎ ১৯১৪ সাল থেকে ব্যাংক নোট হিসেবে ডলার বাজারে আসে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার এখন আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহারের জন্য বিশ্বব্যাপী সরকার কর্তৃক ধারণ করা বিশ্বের প্রাথমিক রিজার্ভ মুদ্রা।
- পৃথিবীতে যত আন্তর্জাতিক লেনদেন হয় তার বেশিরভাগই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মাধ্যমে। এছাড়া দেশগুলো যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে তারও বড় অংশ রাখা হয় ডলার হিসেবে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুসারে, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের প্রায় ৬২ শতাংশই মজুত আছে ডলারে।
- বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যত মুদ্রা বেচকেনা করা হয়, তার ৯০ শতাংশই ডলার।
- বৈশ্বিক ঋণের ৪০% ইস্যু হয় ডলারে।
- আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হিসেবে ডলারের আধিপত্যেই এর কারণ বলে মনে করা হয়।
- ব্যাংক নোট হিসেবে প্রথম ডলার ছাপা হয়েছিল ১৯১৪ সালে।
উল্লেখ্য,
- মার্কিন ডলারে সাধারণত দুইজনে স্বাক্ষর থাকে।
- একজন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) এবং আরেকজন ট্রেজারার (কোষাধ্যক্ষ)।
উৎস: i) Bureau of Engraving and Printing (.gov).
ii) The U.S. Currency Education Program (.gov).
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন