মুদ্রানীতি হলো মুদ্রার গতিবিধির প্রক্ষেপণ। এটি অভ্যন্তরীণ ঋণ ও মুদ্রা সরবরাহের সাথে সম্পর্ক যুক্ত। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, অর্থনৈতিক গতিশীলতা রক্ষা প্রভৃতি ক্ষেত্রে মুদ্রানীতি সহায়তা করে। বাংলাদেশ ব্যাংক বর্তমানে বছরে এক (১) বার মুদ্রানীতি ঘোষণা করে। তবে ২০০৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বছরে দুইবার করে মুদ্রানীতি ঘোষণা করা হয়। (সূত্রঃ বাংলাদেশ ব্যাংক এবং বাংলাপিডিয়া)