মূল বিষয়বস্তুতে যান

জেনেভা কনভেনশনে চুক্তি রয়েছে মোট কয়টি?

সঠিক উত্তর

৪টি

সঠিক উত্তর: ৪টি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• জেনেভা কনভেনশন:
- যুদ্ধের সময় নিরীহ সাধারণ মানুষদের রক্ষা, যুদ্ধবন্দীদের প্রতি কী ধরনের আচরণ করা হবে, কিংবা অসুস্থ সৈনিকদের ব্যাপারে কী ভূমিকা নেয়া হবে ইত্যাদি বিষয়গুলোকে নিয়েই জেনেভা কনভেনশন সম্পর্কিত চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছিল।

• জেনেভা কনভেনশনে মোট ৪টি চুক্তি রয়েছে।
- প্রথম চুক্তিটি ছিল অসুস্থ ও আহত লোকদের ব্যাপারে কী করা হবে সে ব্যাপারে একটি চুক্তি।
- সুইজারল্যান্ডের জেনেভাতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ১৮৬৪ সালে।
- ১৯০৬ সালে এই চুক্তিটিতে কিছু পরিবর্তন আনা হয়।
- তৃতীয় কনভেনশন বা চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯২৯ সালে। যুদ্ধাপরাধীদেরকে এই চুক্তির আওতায় আনা হয়।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও জার্মানি যুদ্ধাপরাধীদের ব্যাপারে যে আচরণ করে, তার পরিপ্রেক্ষিতে ১৯৪৯ সালের আগস্টে চতুর্থ কনভেনশন বা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চতুর্থ চুক্তিকে সাধারণ নাগরিকদের ব্যাপারে কী করা হবে, সে ব্যাপারে একটি আন্তর্জাতিক আইন করা হয়। এই চুক্তিতে যুদ্ধাহত মানুষ, ১৫ বছরের নিচের সবাইকে শিশু হিসেবে চিহ্নিত করা, বৃদ্ধ ও গর্ভাবস্থাকালিন নারী- এদের সবার নিরাপত্তা নিশ্চিত করা হয়। চুক্তিতে যুদ্ধবন্দিদেরকে দিয়ে কাজ করানো, যৌথ শাস্তি, অত্যাচার, সম্পত্তি ধ্বংস, নিষিদ্ধ করা হয়। মানসিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধবন্দীদের বিবেচনা করা ছিল এই চুক্তির মূল প্রতিপাদ্য বিষয়। বিশ্বের সকল রাষ্ট্র এই চুক্তি মেনে চলে।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি সঠিক
  4. ৫টি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল