- ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বোম্বাই শহরে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়। - অ্যালান অক্টোভিয়ান হিউম নামক একজন প্রাক্তন আমলা বড়লাট লর্ড ডাফরিনকে ভারতীয় জনগণের গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য একটি ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরামর্শ প্রদান করেন। - এভাবেই হিউমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় জাতীয় কংগ্রেস।