পিং পং কূটনীতির মূল চালিকাশক্তি ছিল কোন খেলাটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: টেবিল টেনিস
সঠিক উত্তর
সঠিক উত্তর: টেবিল টেনিস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
Ping Pong Diplomacy:
- বিশ্ব রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল এবং ক্লাসিক ক্রীড়া কূটনীতির উদাহরণ হলো ১৯৭১ সালের 'পিং-পং' বা টেবিল টেনিস কূটনীতি।
- পিং পং কূটনীতির মূল চালিকাশক্তি ছিল টেবিল টেনিস খেলা।
- ১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেবিল টেনিস দলের চীন সফরের মাধ্যমে এই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল, যা দুই দেশের মধ্যকার দীর্ঘ দুই দশকের বৈরিতা ও শীতল সম্পর্কের অবসান ঘটাতে সাহায্য করে।
• ১৯৪৯ সালে চীনে কমিউনিস্ট বিপ্লবের পর থেকে দীর্ঘ দুই দশক মার্কিন যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক ছিল না। দুই দেশের মধ্যে তীব্র শীতল যুদ্ধ চলছিল।
- ১৯৭১ সালে জাপানের নাগোয়ায় বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছিল। একদিন মার্কিন প্যাডলার গ্লেন কাওয়ান (Glenn Cowan) ভুল করে চীনা দলের বাসে উঠে পড়েন। সে সময় দুই দেশের বৈরিতার কারণে কেউ কারও সাথে কথা বলত না। কিন্তু চীনা তারকা খেলোয়াড় ঝুয়াং জেডং (Zhuang Zedong) এগিয়ে আসেন, কাওয়ানের সাথে করমর্দন করেন এবং তাকে একটি সিল্কের তৈরি ল্যান্ডস্কেপ উপহার দেন। এই ছোট্ট ঘটনাটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
- এই ঘটনার রেশ ধরে চীনের কমিউনিস্ট নেতা মাও সেতুং মার্কিন টেবিল টেনিস দলকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। ১৯৭১ সালের এপ্রিল মাসে মার্কিন দলটি চীন সফর করে, যা ছিল ১৯৪৯ সালের পর কোনো মার্কিন প্রতিনিধির প্রথম চীন সফর।
• ফলাফল: এই পিং-পং কূটনীতির হাত ধরেই পর্দার আড়ালে কূটনৈতিক বরফ গলে। এর পরপরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপনে বেইজিং সফর করেন এবং ১৯৭২ সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঐতিহাসিক চীন সফর করেন। অবশেষে ১৯৭৯ সালে দুই দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
পিংপং ডিপ্লোম্যাসির প্রভাব:
- ১৯৭১ সালের ১৪ এপ্রিল চীনের উপর ২০ বছর ধরে থাকা ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র।
- ১৯৭১ সালের অক্টোবরে ভোটের মাধ্যমে জাতিসংঘে বৈধ পদ লাভ করে চীন। পাশাপাশি তারা খুবই অল্প সময়ের মধ্যেই অন্যান্য দেশগুলোর সাথেও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সক্ষম হয়।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফর সমাপ্ত হয় ‘সাংহাই কম্যুনিক’ এর মাধ্যমে।
- ১৯৭৯ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পিপলস রিপাবলিক অব চায়নাকে স্বীকৃতি দেয়।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন