মূল বিষয়বস্তুতে যান

কোন বাক্যে অনির্দিষ্ট সর্বনাম বিদ্যমান?

সঠিক উত্তর

কেউ কেউ ঘটনাটা জানবেন।

সঠিক উত্তর: কেউ কেউ ঘটনাটা জানবেন।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

'কেউ কেউ ঘটনাটা জানবেন।' - বাক্যে অনির্দিষ্ট সর্বনাম বিদ্যমান।

• অনির্দিষ্ট সর্বনাম:

- অনির্দিষ্ট বা পরিচয়হীন কিছু বোঝাতে যে সর্বনাম ব্যবহৃত হয়, তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে।
- অনির্দিষ্ট সর্বনাম হলো: কেউ, কোথাও, কিছু, একজন ইত্যাদি।
যেমন:
- একজন এসে খবরটা দেয়।
- কেউ কেউ ঘটনাটা জানবেন।

অন্যদিকে,
• আত্মবাচক সর্বনাম:
- কর্তা নিজেই কাজটি করেছে- এমন ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়।
- এ ধরনের সর্বনাম বাক্যের কর্তার সঙ্গে অভিন্নতা নির্দেশ করে।
- আত্মবাচক সর্বনাম হলোঃ নিজ, নিজে, নিজেই, নিজে নিজে, স্বয়ং, স্ব স্ব ইত্যাদি।
যেমন:
- সে নিজে অঙ্কটা করেছে।
- স্ব স্ব আসনে গিয়ে বসো।

• সকলবাচক সর্বনাম:
- ব্যক্তি, বস্তু বা ভাবের সমষ্টি বোঝায়।
- সকলবাচক সর্বনাম হলো: সবাই, সকলে, সকলকে, সবার, সব, সমস্ত ইত্যাদি।
যেমন:
- সকলেই ত্রাণসামগ্রী পেয়েছেন।
- সবাই কক্সবাজার যেতে চাইছে।

• অন্যবাচক সর্বনাম:

- নিজ ভিন্ন অন্য কোনো অনির্দিষ্ট ব্যক্তি বোঝাতে অন্যবাচক সর্বনাম ব্যবহৃত হয়।
- এ জাতীয় সর্বনাম হলো: অন্য, অপর, পর, অমুক ইত্যাদি।
যেমন:
- অন্যে সমালোচনা করবে, তা আমি সইব না।
- অমুকের কাছে গেলে ওর খোঁজ পাবে।
- অপরে পারলে তুমিও পারবে।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অপরে পারলে তুমিও পারবে।
  2. স্ব স্ব আসনে গিয়ে বসো।
  3. সবাই কক্সবাজার যেতে চাইছে।
  4. কেউ কেউ ঘটনাটা জানবেন। সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল