মূল বিষয়বস্তুতে যান

ক্রিয়াপদের দ্বিত্বের মাধ্যমে নিচের কোন বিশেষণটি গঠিত হয়েছে?

সঠিক উত্তর

কাঁদো কাঁদো চেহারা

সঠিক উত্তর: কাঁদো কাঁদো চেহারা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• ক্রিয়াদ্বিত্বজাত বিশেষণ:
- ক্রিয়াপদের দ্বিত্বের মাধ্যমে গঠিত।
- উদাহরণ:
- যায় যায় অবস্থা,
- খাই খাই স্বভাব,
- কাঁদো কাঁদো চেহারা।

উল্লেখ্য,
• ক্রিয়াজাত বিশেষণ:
- ধাতু বা ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় বা ধাতুপ্রত্যয় যোগ করে যে বিশেষণ গঠিত হয়, তাকে ক্রিয়াজাত বিশেষণ বলে।
- একে কৃদন্ত বিশেষণও বলা হয়।
- উদাহরণ:
- জ্বলন্ত আগুন, চলিত ভাষা, পঠিত গ্রন্থ, চলন্ত ট্রেন, হারানো সম্পত্তি, হাঁটা পথ, দেখা ছবি।

• ক্রিয়াজাত বিশেষণের উপশ্রেণি:

ক. একপদী ক্রিয়াজাত বিশেষণ:
- একটি পদ নিয়ে গঠিত।
- উদাহরণ:
- ফুটন্ত পানি, নিভন্ত আগুন, পড়ন্ত বেলা।

খ. বহুপদী ক্রিয়াজাত বিশেষণ:
- একাধিক কৃদন্ত শব্দের সমন্বয়ে গঠিত।
- উদাহরণ:
- হারিয়ে যাওয়া সম্পদ, কুড়িয়ে পাওয়া টাকা, উঠে যাওয়া বস্তি

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ফুটন্ত পানি
  2. কাঁদো কাঁদো চেহারা সঠিক
  3. পঠিত গ্রন্থ
  4. উঠে যাওয়া বস্তি

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল