মেধাবী
Toggle menu

নিচের কোনটি নাগরিকের সামাজিক অধিকারের অন্তর্ভূক্ত?

সঠিক উত্তর
চিন্তা ও মত প্রকাশের অধিকার

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• সামাজিক অধিকার (Civil Rights):
- যে সকল অধিকার নাগরিকের সভ্য জীবনযাপনের জন্য অপরিহার্য তাকেই সামাজিক অধিকার বলে। সভ্য জীবনযাপনের জন্য সামাজিক অধিকার অপরিহার্য। কেননা সামাজিক অধিকার সমাজজীবনকে বিকশিত করে।

সামাজিক অধিকারসমূহ নিম্নরূপ:
১. জীবনের অধিকার।
২. ব্যক্তি স্বাধীনতার অধিকার।
৩. চিন্তা ও মত প্রকাশের অধিকার।
৪. সভা-সমিতির অধিকার।
৫. চলাফেরার অধিকার।
৬. সংবাদপত্রের স্বাধীনতা।
৭. চুক্তি সম্পাদনের অধিকার।
৮. আইনের চোখে সমানাধিকার।
৯. সম্পত্তির অধিকার।
১০. ধর্মের অধিকার।
১১. পরিবার গঠনের অধিকার।
১২. অর্থনৈতিক ও সামাজিক সুবিচার লাভের অধিকার।
১৩. শিক্ষার অধিকার।
১৪. নিজস্ব সংস্কৃতি ও ভাষার অধিকার।
১৫. খ্যাতি বা সম্মান লাভের অধিকার।

অপরদিকে,
- কর্মের অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার এবং স্থায়ীভাবে বসবাসের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার।

তথ্যসুত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

সরকারি চাকরি লাভের অধিকার
চিন্তা ও মত প্রকাশের অধিকার সঠিক
স্থায়ীভাবে বসবাসের অধিকার
কর্মের অধিকার

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড