- বাংলায় নবাবী শাসনামলের প্রতিষ্ঠাতা হলেন মুর্শিদকুলি খান। - তিনি ১৭০০ সালে বাংলার দিউয়ান হিসেবে নিযুক্ত হন এবং ১৭১৬ সালে নাজিম (সুবাদার) নিযুক্ত হন। - মুঘল সাম্রাজ্যের শেষ দিকে তিনি স্বাধীনভাবে বাংলা শাসন করতে শুরু করেন। এর মাধ্যমে বাংলায় নবাবী শাসনামলের সূচনা হয়। - বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। (তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)