'ডাক্তারের রোগী দেখা হয়েছে।' - এর কর্তৃবাচ্য কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডাক্তার রোগী দেখেছেন।
সঠিক উত্তর
সঠিক উত্তর: ডাক্তার রোগী দেখেছেন।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'ডাক্তারের রোগী দেখা হয়েছে।' - এর কর্তৃবাচ্য: 'ডাক্তার রোগী দেখেছেন।'
• কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তন:
- কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তার সঙ্গে যুক্ত দ্বারা, দিয়ে, কর্তৃক প্রভৃতি অনুসর্গ বাদ দিতে হয়।
- কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া বা শুন্যবিভক্তি যুক্ত হয়।
- ক্রিয়াকে কর্তার অনুসারী করতে হয়।
- বাচ্যের পরিবর্তন সত্ত্বেও বাক্যের অর্থ অপরিবর্তিত থাকবে।
যেমন:
কর্মবাচ্য: প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে।
কর্তৃবাচ্য: প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন।
কর্মবাচ্য: ডাক্তারের রোগী দেখা হয়েছে।
কর্তৃবাচ্য: ডাক্তার রোগী দেখেছেন।
কর্মবাচ্য: সরকারকে আয়কর দিতে হয়।
কর্তৃবাচ্য: সরকারকে আয়কর দেই।
কর্মবাচ্য: আমাদের কঠোর পরিশ্রম করতে হয়।
কর্তৃবাচ্য: আমরা কঠোর পরিশ্রম করি।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৬ সংস্করণ);
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন