• মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি "শাহ মুহম্মদ সগীর"।
• শাহ্ মুহম্মদ সগীর: - মধ্যযুগের তথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। - তিনি পনের শতকের কবি ছিলেন। - গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন। - অনুবাদ সাহিত্যে বা রোম্যাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মুহম্মদ সগীর। - শাহ মুহম্মদ সগীরের শ্রেষ্ঠ অনুবাদকর্ম ইউসুফ-জুলেখা। - তিনি পারস্যের জামী রচিত 'ইউসুফ জুলেখা' কাব্যের বাংলা অনুবাদ করেন যা এই ধারার আদি গ্রন্থ।
অন্য অপশনগুলো: খ) শেখ চাঁদ – মধ্যযুগের একজন মুসলিম কবি, তবে প্রথম নন। গ) সৈয়দ হামজা – ধর্মীয় প্রভাবসম্পন্ন সাহিত্য রচনায় যুক্ত ছিলেন, কিন্তু প্রথম কবি নন। ঘ) সৈয়দ সুলতান – "নবী বংশ" এবং "রসুল বিজয়" কাব্যের জন্য বিখ্যাত; ষোড়শ শতকের কবি। ঙ) দৌলত কাজী – আরাকান রাজসভায় বাংলা কাব্য রচনা করেন, আলাওলের পূর্বসূরি, কিন্তু শাহ মুহম্মদ সগীরের পরে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।