নিচের কোনটি 'অবজ্ঞার্থে' আ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কেষ্টা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কেষ্টা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'অবজ্ঞার্থে' আ-প্রত্যয়যুক্ত শব্দের উদাহরণ- কেষ্টা।
--------
• অবজ্ঞার্থে বাংলা তদ্ধিত আ-প্রত্যয়ের ব্যবহার:
- কোনো অবজ্ঞা বা তুচ্ছতা বোঝাতে ব্যবহৃত হয়।
- উদাহরণ:
- চোর + আ = চোরা,
- কেষ্ট + আ = কেষ্টা।
-------
• বাংলা তদ্ধিত আ-প্রত্যয়ের ব্যবহার:
- বড় বা সম্প্রসারিত অর্থে ব্যবহৃত হয়।
- উদাহরণ:
- ডিঙি + আ = ডিঙা (যেমন: সপ্তডিঙা মধুকর)।
• সদৃশ অর্থে –
- মূল শব্দের সদৃশ বা মিল বোঝাতে ব্যবহৃত হয়।
- উদাহরণ: বাঘ + আ = বাঘা, হাত + আ = হাতা; কাল-কালা (চিকন কালা), কান-কানা।
• ‘তাতে আছে’ বা ‘তার আছে’ অর্থে – কোনো বস্তু বা ব্যক্তিতে কোনো বৈশিষ্ট্য বা উপস্থিতি বোঝাতে।
- উদাহরণ:
- জল + আ = জলা, গোদ + আ = গোদা; রোগ-রোগা, চাল-চালা, লুন-লুনা → লোনা।
• সমষ্টি অর্থে –
- একটি সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়।
- উদাহরণ:
- বিশ-বিশা, বাইশ-বাইশা (মাসের বাইশা → বাইশে)।
• স্বার্থে –
- ব্যক্তিগত বা স্বতন্ত্র অর্থে।
- উদাহরণ:
- জট + আ = জটা, চোখ-চোখা, চাক-চাকা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন