‘এক পয়সার বাঁশি’ ও ‘ডালিমকুমার’ গ্রন্থ দুটি কোন শ্রেণির রচনা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: শিশুতোষ গ্রন্থ
সঠিক উত্তর
সঠিক উত্তর: শিশুতোষ গ্রন্থ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘এক পয়সার বাঁশি’ ও ‘ডালিমকুমার’ গ্রন্থ দুটি জসীমউদ্দীন রচিত শিশুতোষ গ্রন্থ।
--------------
• জসীম উদ্দীন:
- জসীম উদ্দীন (১৯০৩-১৯৭৬) বাংলাদেশের প্রখ্যাত পল্লিকবি।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা।
- তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- তাকে পল্লিকবি উপাধিতে সম্মানিত করা হয়েছে।
- তাঁর প্রথম প্রকাশিত কবিতা মিলন গান ১৯২১ সালে মোসলেম ভারত পত্রিকায় প্রকাশিত হয়।
- তাঁর কবিতায় গ্রাম বাংলার মানুষের হাসি-কান্না, আনন্দ-বেদনা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
- রাখালী জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ।
- তাঁর বিখ্যাত কবর কবিতাটি এই কাব্যের অন্তর্ভুক্ত।
- এই কবিতা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯২৮ খ্রিষ্টাব্দে এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তখন কবি ছাত্র অবস্থায় ছিলেন।
- ১৯৬৯ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে।
- ১৯৭৬ সালে তিনি মৃত্যুবরণ করেন।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশি,
- হাসু,
- ডালিমকুমার।
• তাঁর আত্মজীবনী- জীবন কথা।
• তাঁর গানের সংকলন:
- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান।
• জসীম উদ্দীনের উল্লেখযোগ্য ভ্রমণকাহিনীগুলোর মধ্যে রয়েছে:
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশে, এবং
- যে দেশে মানুষ বড়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন