মেধাবী
Toggle menu

‘ভিন্ন মতের প্রতি সহিষ্ণু মনোভাব বজায় রাখা’ কোন ধরনের মূল্যবোধের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর
রাজনৈতিক মূল্যবোধ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

রাজনৈতিক মূল্যবোধ (Political Values):
- রাজনৈতিক মূল্যবোধ হলো এমন একগুচ্ছ চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প, যা মানুষের রাজনৈতিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে।

রাজনৈতিক মূল্যবোধের উপাদানসমূহ:
- রাজনৈতিক সততা ও নৈতিকতা বজায় রাখা।
- শিষ্টাচার ও সৌজন্যবোধ চর্চা করা।
- রাজনৈতিক সহনশীলতা প্রদর্শন করা।
- রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা গড়ে তোলা।
- দায়িত্বশীলতার নীতি বাস্তবায়ন করা।
- ভিন্ন মতের প্রতি সহিষ্ণু মনোভাব বজায় রাখা
- সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধা প্রদর্শন ও বাস্তবায়নে সহযোগিতা করা।
- সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ নিশ্চিত করা।
- বিরোধী মত প্রকাশ ও প্রচারের স্বাধীনতা প্রদান করা।
- বিরোধী দলকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় বাধা না দেয়া।
- নির্বাচনের ফলাফল (জয়-পরাজয়) মেনে নেয়া।
- আইনসভার কার্যকারিতা নিশ্চিত করতে সহযোগিতা করা।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নৈতিক মূল্যবোধ
সাংস্কৃতিক মূল্যবোধ
রাজনৈতিক মূল্যবোধ সঠিক
সামাজিক মূল্যবোধ

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড