জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বর্ণিত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনুচ্ছেদ ২
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনুচ্ছেদ ২
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
জাতিসংঘ সনদ:
• জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদে সংস্থাটির সাতটি মূল নীতি বর্ণিত হয়েছে।
- এর মধ্যে ২(৭) উপ-অনুচ্ছেদে বিশেষভাবে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
- ২ নম্বর অনুচ্ছেদের ৭ নম্বর উপ-অনুচ্ছেদে বলা হয়েছে যে, কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ এখতিয়ারভুক্ত কোনো বিষয়ে জাতিসংঘ হস্তক্ষেপ করবে না। এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব (Sovereignty) রক্ষার একটি রক্ষাকবচ।
• তবে এই নীতিটি নিরাপত্তা পরিষদের কোনো শাস্তিমূলক ব্যবস্থার (Chapter VII এর অধীনে) ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না।
• অনুচ্ছেদ ২-এর অন্যান্য গুরুত্বপূর্ণ নীতি:
- সব সদস্য রাষ্ট্রের সার্বভৌম সমতা।
- শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি।
- অন্য রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা।
অন্যদিকে,
- অনুচ্ছেদ ১: এতে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ (Purposes) বর্ণিত হয়েছে।
- অনুচ্ছেদ ৫: এটি নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ কর্তৃক কোনো সদস্য রাষ্ট্রের সদস্যপদ স্থগিত করার বিষয়টি আলোচনা করে।
- অনুচ্ছেদ ৭: এতে জাতিসংঘের ৬টি প্রধান অঙ্গসংস্থার নাম উল্লেখ করা হয়েছে (যেমন: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ইত্যাদি)।
উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন