কোনো দেশ যদি তার সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ এবং পররাষ্ট্রনীতির আকর্ষণ দিয়ে অন্য দেশকে প্রভাবিত করে, তবে তাকে কী বলা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সফট পাওয়ার
সঠিক উত্তর
সঠিক উত্তর: সফট পাওয়ার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
কোনো দেশ তার সংস্কৃতি, রাজনৈতিক আদর্শ এবং পররাষ্ট্রনীতির আকর্ষণ দিয়ে অন্য দেশকে প্রভাবিত করার ক্ষমতাকে নরম শক্তি বা সফট পাওয়ার (Soft Power) বলা হয়।
সফট পাওয়ার (Soft Power):
- সফট পাওয়ার (Soft Power) বা ‘নরম শক্তি’ হলো বলপ্রয়োগ বা আর্থিক প্রলোভনের পরিবর্তে আকর্ষণ, প্ররোচনা এবং ইতিবাচক ভাবমূর্তির মাধ্যমে অন্য কোনো দেশ বা সমাজকে নিজের ইচ্ছানুযায়ী প্রভাবিত করার ক্ষমতা। এটি আন্তর্জাতিক সম্পর্কে ব্যবহৃত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা।
- চলচ্চিত্র, সাহিত্য, প্রযুক্তি, ভাষা, পোষাক, বিশ্ববিদ্যালয়, এমনকি ক্রীড়াও এই নরম শক্তির অংশ। এখানে শক্তির প্রকাশ দৃশ্যমান নয়, কিন্তু প্রভাব গভীর।
- মানুষ স্বেচ্ছায় অনুকরণ করে, গ্রহণ করে এবং মানসিকভাবে প্রভাবিত হয়। ফলে Soft Power এক ধরনের “সম্মতির রাজনীতি” তৈরি করে—যেখানে জোরের বদলে বিশ্বাস কাজ করে। সংস্কৃতির কৌশল(Cultural Diplomacy) সফট পাওয়ার এর একটি উদাহরণ।
•‘Soft power’ বা নরম শক্তির ধারণাটি প্রদান করেন আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী জোসেফ নাই ।
- ১৯৮০-এর দশকের শেষের দিকে তিনি সংজ্ঞায়িত করেছেন যে, কোনো দেশ জোর বা জবরদস্তি (হার্ড পাওয়ার) প্রয়োগ না করে সংস্কৃতি, মূল্যবোধ ও পররাষ্ট্রনীতির মাধ্যমে অন্য দেশের ওপর প্রভাব বিস্তার করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করাই হলো ‘সফট পাওয়ার’।
- জোসেফ নাই ২০০৪ সালে প্রকাশিত তার Soft Power: The Means to Success in World Politics বইটিতে এই ধারণার আরও বিস্তারিত বিকাশ ঘটান।
উল্লেখ্য,
- Soft Power-এর বিপরীত হলো Hard Power। এটি হলো সরাসরি শক্তি, অর্থনীতি, সামরিক ক্ষমতা ও আইনি দমন। যেমন-সামরিক শক্তি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আইনি বলপ্রয়োগ, কূটনৈতিক চাপ ইত্যাদি। এখানে লক্ষ্য থাকে—“তুমি না মানলে তোমাকে মানতে বাধ্য করা হবে।”
উৎস: EBSCO ওয়েবসাইট।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন