- দেশের প্রথম নারী প্রোগ্রামার শাহেদা মুস্তাফিজ। - ১৯৪৯ সালে জন্ম শাহেদা মুস্তাফিজের। সেই হিসাবে এখন তাঁর বয়স ৭৩ বছর। এখনো তথ্যপ্রযুক্তি খাতে সক্রিয় তিনি। ছেলে রিদওয়ান মুস্তাফিজের সফটওয়্যার প্রতিষ্ঠান রাইট সলিউশনের সফটওয়্যার বিভাগের দেখভাল করেন শাহেদা মুস্তাফিজ। - এনসিআর ও লিডসে ২২ বছর কাজ করে ১৯৯৮ সালে ইস্তফা দেন। এরপর কাজ শুরু করেন নিজের প্রতিষ্ঠান প্রবিতি সিস্টেমসে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। - তিনি কানাডার টোয়েন্টি-টোয়েন্টি টেকনোলজিস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং যুক্তরাষ্ট্রের ই-টেকলজিকস ইনকরপোরেটেডের বাংলাদেশ শাখায় নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।