সম্প্রতি বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫.০%
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৫.০%
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সরকারের ৫ বছর মেয়াদি পরিকল্পনা:
- সম্প্রতি বর্তমান সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মোট বিনিয়োগ জিডিপির ৩৬.৭ শতাংশে উন্নীত করা এবং একই সময়ে মুদ্রাস্ফীতি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
• অর্থনীতিকে স্থিতিশীল করা এবং বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির দিকে অগ্রসর হওয়ার লক্ষ্যে একটি পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়ন শুরু করেছে সরকার। এতে ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধি ৬.২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫-২৬ অর্থবছরের সম্ভাব্য ৫ শতাংশ থেকে বেশি। এতে ২০২৭-২৮ অর্থবছরে ৭.১ শতাংশ, ২০২৮-২৯ অর্থবছরে ৭.৫ শতাংশ এবং ২০২৯-৩০ অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
- পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে মোট বিনিয়োগ জিডিপির ৩৬.৭ শতাংশে উন্নীত করা এবং একই সময়ে মুদ্রাস্ফীতি কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- এই কাঠামোর লক্ষ্য— মূলধনের উৎপাদনশীলতা বৃদ্ধি, বিভিন্ন খাতে প্রায় এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং রাজস্ব আদায় জিডিপির ১০ শতাংশে উন্নীত করা।
- বিএনপি সরকারের প্রথম পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা, বেসরকারি খাতের জন্য পেনশন তহবিল গঠন, বেকার ভাতা চালু এবং ক্ষুদ্র উদ্যোগ ও কুটির শিল্পের জন্য সুদমুক্ত ঋণ প্রদানের প্রস্তাব রাখা হয়েছে।
এছাড়াও,
- সরকার ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বৈদেশিক বিনিয়োগ জিডিপির ২.৫ শতাংশে উন্নীত করার দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করেছে।
উৎস: The Business Standard.
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন