মেধাবী
Toggle menu

আইনের শাসনকে শক্তিশালী করার জন্য কোন মূল্যবোধ গুরুত্বপূর্ণ?

সঠিক উত্তর
গণতান্ত্রিক মূল্যবোধ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন:
- সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।
- একটি সমাজে যখন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা, কর্তব্যপরায়ণতা ইত্যাদি গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিত হয়, তখন সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে।
- পরমত সহিষ্ণুতা, ব্যক্তিস্বাধীনতা, অন্যের মতের প্রতি সম্মান — এই সব গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসনের জন্য অপরিহার্য।

সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন:
- সমাজের উন্নতির জন্য আইনের প্রয়োজন।
- আইনের প্রতি শ্রদ্ধা থাকলে একটি সুন্দর সমাজ গঠন সম্ভব, যা কেবল গণতান্ত্রিক মূল্যবোধের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে।
- গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া আইনের কোনো মূল্যায়ন থাকে না, ফলে আইনের শাসন প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে।
- গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা অসম্ভব।
- অর্থাৎ আইনের শাসনকে শক্তিশালী করার জন্য গণতান্ত্রিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

নৈতিক মূল্যবোধ
ব্যক্তিগত মূল্যবোধ
গণতান্ত্রিক মূল্যবোধ সঠিক
সামাজিক মূল্যবোধ

প্রশ্ন তথ্য

বিষয়
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড