চুনিয়া আমার আর্কেডিয়া' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রফিক আজাদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: রফিক আজাদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কাব্যগ্রন্থ:
- রফিক আজাদের তৃতীয় কাব্যগ্রন্থ ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কম্পমান অভিজ্ঞতাময় লোকপ্রিয় একটি গ্রন্থ।
- ১৯৭৭ সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়।
- এ কাব্যে পরীলক্ষিত হয় রফিক আজাদের সমকালীন চিন্তা, স্বদেশ ও সমাজকে অতিক্রম করে বিশ্ব মানবসভ্যতার বৃহত্তর চেতায় বিস্তৃতি লাভ করেছে।
- কাব্যে বর্ণিত ‘চুনিয়া' মধুপুরগড়ের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামকেই কবি কল্পনা করেছেন তাঁর স্বপ্নময় অভিযাত্রার স্বর্গীয় স্থান 'আর্কেডিয়া' হিসাবে।
রফিক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল- জীবন।
- কর্মজীবনে তিনি সাংবাদিকতা, শিক্ষকতা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
তাঁর বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- হৃদয়ের কি বা দোষ,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন