নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কমিটি ছাড়াও অন্তত কতটি প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২২টি জেলা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২২টি জেলা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- আরপিও-র শর্তানুযায়ী, নতুন কোনো দলের নিবন্ধনের জন্য কেন্দ্রীয় কমিটি ছাড়াও দেশের অন্তত এক-তৃতীয়াংশ অর্থাৎ ২২টি প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি থাকতে হয়। (৬৪ এর ১/৩ = ২১.৩৩)
রাজনৈতিক দলের নিবন্ধন (Registration of Political Parties)
• বাংলাদেশের নির্বাচন বা ভোটাধিকার-সংক্রান্ত অন্যতম প্রধান আইন হলো রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার (RPO) বা গণপ্রতিনিধিত্ব আইন।
• RPO-এর অধ্যায় ৬ক-এ রাজনৈতিক দলের নিবন্ধনের শর্তাবলি উল্লেখ রয়েছে।
• নির্বাচন কমিশন 'রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮' প্রণয়ন করেছে।
• রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নির্ধারিত ৩টি শর্তের যেকোনো ১টি পূরণ করতে হয়।
নিবন্ধনের শর্তাবলি:
• শর্ত–১: স্বাধীনতার পর অনুষ্ঠিত যেকোনো জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কমপক্ষে ১টি আসনে বিজয়ী হতে হবে।
• শর্ত–২: যেকোনো একটি সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীরা মোট প্রদত্ত ভোটের কমপক্ষে ৫% অর্জন করতে হবে।
• শর্ত–৩: কেন্দ্রীয় কমিটিসহ একটি কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
• অন্তত এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা কার্যালয় থাকতে হবে।
• অন্তত ১০০টি উপজেলায় দলীয় কার্যালয় থাকতে হবে।
• প্রতিটি উপজেলা কার্যালয়ে অন্তত ২০০ জন ভোটার-সদস্যের তালিকা থাকতে হবে।
গঠনতন্ত্রে বাধ্যতামূলক বিধান
• কেন্দ্রীয় কমিটিসহ সকল স্তরের কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব অর্জনের বিধান থাকতে হবে।
• ছাত্র ও শ্রমিক সংগঠনকে অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে না রাখার বিধান থাকতে হবে।
• বিভিন্ন নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূলের ভোটে প্যানেল প্রস্তুতের সুস্পষ্ট বিধান থাকতে হবে।
উৎস:
i) বাংলাদেশ নির্বাচন কমিশন।
ii) বিবিসি।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন