আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষরিত হয় কত সালে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০২০ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২০২০ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
আব্রাহাম চুক্তি (Abraham Accords):
- আব্রাহাম চুক্তি (Abraham Accords) হলো ২০২০ সালে স্বাক্ষরিত একাধিক ঐতিহাসিক কূটনৈতিক চুক্তি, যার মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি মুসলিম রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়।
- এই চুক্তিগুলোর নামকরণ করা হয়েছে বাইবেলের চরিত্র আব্রাহাম-এর নামে। ইহুদি ও আরব উভয় জাতিই আব্রাহামকে তাদের অভিন্ন পূর্বপুরুষ হিসেবে বিবেচনা করে। তাই “আব্রাহাম” নামটি ভ্রাতৃত্ব, সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এই চুক্তির আওতায় ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষর করে। সুদান সাধারণ ঘোষণাপত্রে স্বাক্ষর করলেও দেশটির চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এখনো পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়নি। এছাড়া কাজাখস্তান ২০২৫ সালের নভেম্বরে ঘোষণা দেয় যে তারা আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।
- সৌদি আরব ও সিরিয়াও আব্রাহাম চুক্তিতে যোগদানের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে, তবে এখনো কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন