মেধাবী
Toggle menu

নিচের কোনটি আবহাওয়া ও জলবায়ুর উপাদান?

সঠিক উত্তর
বারিপাত

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আবহাওয়া ও জলবায়ু:
• কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
• কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
• কাজেই জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।

♣ আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো:

• বায়ুর তাপ,
• বায়ুর চাপ,
• বায়ুপ্রবাহ,
• বায়ুর আর্দ্রতা ও
• বারিপাত।

♣ আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক:

• আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ সর্বত্র সমানভাবে কাজ করে না।
• নিম্নে আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকসমূহ আলোচনা করা হলো-
১. অক্ষাংশ,
২. উচ্চতা,
৩. সমুদ্র থেকে দূরত্ব,
৪. স্থলভাগ ও জলভাগের অবস্থান,
৫. সমুদ্রস্রোত,
৬. ভূমির ঢাল,
৭. ভূ-প্রকৃতি,
৮. বায়ুপ্রবাহ,
৯. বায়ুর চাপ এবং
১০. বনভূমির অবস্থান।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বনভূমির অবস্থান
ভূমির ঢাল
বারিপাত সঠিক
সমুদ্রস্রোত

প্রশ্ন তথ্য

বিষয়
ভূগোল
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড