চন্দননগরে ফরাসিদের বাণিজ্য কুঠি ছিলো। মুঘল সুবাদার শায়েস্তা খানের নিকট থেকে ফরাসিরা চন্দননগর জায়গাটি ক্রয় করে ১৬৯০ সালে সেখানে একটি শক্তিশালী কুঠি স্থাপন করে। একই স্থানে ১৬৯৬ সালে তারা শক্তিশালী দূর্গ নির্মাণ করে। কিন্তু ইংরেজদের সাথে টিকতে না পেরে ফরাসিরা ভারত থেকে চলে যেতে বাধ্য হয়। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)