মূল বিষয়বস্তুতে যান

অদ্বৈত মল্লবর্মণ রচিত একমাত্র উপন্যাস কোনটি?

সঠিক উত্তর

তিতাস একটি নদীর নাম

সঠিক উত্তর: তিতাস একটি নদীর নাম

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

অদ্বৈত মল্লবর্মণ রচিত একমাত্র উপন্যাস- তিতাস একটি নদীর নাম।
-------------------
• তিতাস একটি নদীর নাম:
- অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম উপন্যাসটি ১৩৫২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটি মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
- এই উপন্যাসে জেলে ও মৎস্যজীবীদের জীবনকে অবলম্বন করা হয়েছে।
--------
• অদ্বৈত মল্লবর্মণ:
- অদ্বৈত মল্লবর্মণ ছিলেন একজন সাংবাদিক ও ঔপন্যাসিক।
- ১৯১৪ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে দরিদ্র জেলে পরিবারে জন্মগ্রহণ করেন।
- কলকাতায় এসে মাসিক পত্রিকা ত্রিপুরা সম্পাদনা করে তাঁর কর্মজীবন শুরু হয়।
- পরে তিনি নবশক্তি, মোহাম্মদী, আজাদ, নবযুগ, কৃষক, যুগান্তর প্রভৃতি পত্রিকায় সাংবাদিকতা করেন
- ১৯৪৫ থেকে দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কাজ করেছেন।
- ছাত্রজীবন থেকেই তিনি গল্প, কবিতা ও প্রবন্ধ লিখতে শুরু করেন।
- অদ্বৈত মল্লবর্মণ মাত্র ৩৭ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন।

- তাঁর একমাত্র উপন্যাস তিতাস একটি নদীর নাম।
- উপন্যাসটি মাসিক মোহাম্মদী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- সমাজ, সংস্কৃতি ও প্রকৃতির পরিবর্তনের মহাকাব্যিক বিস্তার এই উপন্যাসে লক্ষণীয়।
- উপন্যাসটি ১৯৫৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- এতে তিতাস নদীর তীরবর্তী জেলেদের সংগ্রামী জীবন বাস্তবসম্মতভাবে ফুটে ওঠে।
- ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক এই উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত করেন।

- তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো:
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নয়া বসত
  2. রামধনু
  3. তিতাস একটি নদীর নাম সঠিক
  4. দু রঙা প্রজাপতি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল