মেধাবী
Toggle menu

অনাবয়নযোগ্য শক্তির উদাহরণ নয় কোনটি?

সঠিক উত্তর
সৌর শক্তি

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

শক্তির উৎস:
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার।
যথা-
ক) নবায়নযোগ্য শক্তির উৎস এবং
খ) অনবায়নযোগ্য শক্তির উৎস।

নবায়নযোগ্য শক্তি:
- নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়।
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
- নবায়নযোগ্য শক্তির উদাহরণ হলো-
সৌর শক্তি,
• জলবিদ্যুৎ,
• বায়ু বিদ্যুৎ,
• বায়োগ্যাস,
• ভূতাপীয় শক্তি।

অনবায়নযোগ্য শক্তি:
- অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না।
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত।
- আমাদের দেশে চাহিদার তুলনায় অনবায়নযোগ্য শক্তির মজুদের পরিমাণ খুব বেশি নয়।
- অনাবয়নযোগ্য শক্তির উদাহরণ হলো-
কয়লা,
খনিজ তেল,
প্রাকৃতিক গ্যাস,
• নিউক্লিয় শক্তি।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

খনিজ তেল
সৌর শক্তি সঠিক
কয়লা
প্রাকৃতিক গ্যাস

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড