মূল বিষয়বস্তুতে যান

ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্ট সক্রিয় করতে গুগল পে কোন প্রযুক্তি ব্যবহার করে?

সঠিক উত্তর

NFC

সঠিক উত্তর: NFC

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• গুগল পে ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্টের জন্য প্রধানত NFC (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করে। NFC হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস যোগাযোগ প্রযুক্তি, যা খুব কাছাকাছি থাকা দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান করতে পারে। যখন গ্রাহক গুগল পে ব্যবহার করে পেমেন্ট করতে চান, তখন তাদের স্মার্টফোনটি পেমেন্ট টার্মিনালের কাছে নিয়ে আসতে হয়। NFC চিপের মাধ্যমে ফোন ও টার্মিনালের মধ্যে নিরাপদ এবং দ্রুত ডেটা ট্রান্সফার হয়, যার ফলে ক্যাশ বা কার্ড ব্যবহার না করেই সহজেই পেমেন্ট সম্পন্ন হয়। এই প্রযুক্তি দ্রুত, নিরাপদ এবং ব্যবহারকারী-বান্ধব হওয়ায় গুগল পেতে এটি বেশি জনপ্রিয়। অন্যান্য অপশন যেমন QR কোড, SMS বা ব্লুটুথ সাধারণত এই ধরনের কনট্যাক্টলেস পেমেন্টের জন্য ব্যবহার করা হয় না।

• বাংলাদেশে গুগল পে:
- বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে 'গুগল পে' সেবা চালু হয়েছে ২৪ জুন, ২০২৫
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর (জুন, ২০২৫) এ সেবার উদ্বোধন করেন।
- গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সিটি ব্যাংক পিএলসি এই ডিজিটাল লেনদেন সেবা চালু করেছে।
- গুগল পে-এর এ সুবিধা আপাতত কেবল সিটি ব্যাংকের গ্রাহকদের জন্য সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। (তথ্য: ২৪ জুন, ২০২৫ পর্যন্ত)
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম হল ব্যাকরাব।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. android [লিংক]
৩. ittefaq [লিংক]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. QR code
  2. NFC সঠিক
  3. SMS
  4. Bluetooth

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল