মেধাবী
Toggle menu

নিচের কোন বাক্যটিতে ক্রিয়াপদের দ্বিরুক্তি ঘটেছে?

সঠিক উত্তর
দেখে দেখে যাও

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পদের দ্বিরুক্তি:
- বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি। বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়-
বিশেষ্য পদের দ্বিরুক্তি:
- বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে-
• আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, থোকা থোকা জাম।
• সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
• পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।
• ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়।
• অনুরূপ বোঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই।
• আগ্রহ বোঝাতে: সে মা মা বলে কাঁদছে।

বিশেষণ পদের দ্বিরুক্তি:
- বাংলা ভাষায় বিশেষণ পদের দ্বিরুক্তি নিম্নলিখিত উপায়ে ব্যবহৃত হয়-
• আধিক্য বোঝাতে: ভালো ভালো লিচু নিয়ে এসো। পুকুর থেকে বড় বড় মাছ ধর।
• তীব্রতা বা সঠিকতা বোঝাতে: গরম গরম জিলাপি খেতে মজা।
• সামান্যতা বোঝাতে: কালো কালো চেহারা

সর্বনাম পদের দ্বিরুক্তি:
• আধিক্য বা বহুবচন বোঝাতে: সে সে লোক গেল কোথায়?, কেউ কেউ এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন

ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি:
- বাংলা ভাষায় ক্রিয়াবাচক পদ নিম্নলিখিত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়-
• বিশেষণরূপে: তোমার নেই নেই ভাব আর গেল না।
• স্বল্পকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল।
• ক্রিয়া-বিশেষণ বোঝাতে: দেখে দেখে যাও
• পৌণপুনিকতা বোঝাতে: তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম।

অব্যয় পদের দ্বিরুক্তি:
- বাংলা ভাষায় অব্যয় পদের দ্বিরুক্তি নিম্নোলিখিত অর্থে ব্যবহৃত হয়-
• ভাবের গভীরতা বোঝাতে: হায় হায় করে লাভ কী?
• অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে।
• ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে: ঝির ঝির করে বাতাস বইছে
• বিশেষণ বোঝাতে: বাতি জ্বলে মিটির মিটির।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

কেউ কেউ এ ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন
কালো কালো চেহারা
ঝির ঝির করে বাতাস বইছে
দেখে দেখে যাও সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা ব্যাকরণ
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড