পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৫%
সঠিক উত্তর
সঠিক উত্তর: ২৫%
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলাদেশের বনভূমি:
• প্রাকৃতিক পরিবেশে ঘনভাবে বৃক্ষলতা জন্মে বনভূমির সৃষ্টি হয়।
• বনভূমি ছিল আদিম মানুষের প্রথম আশ্রয়স্থল ও প্রধান খাদ্যভান্ডার।
• বনভূমির গুরুত্ব অতীতকাল থেকেই অপরিসীম।
• বৃক্ষলতা, গুল্ম, প্রাণী ও ফলমূলসহ বনভূমির সব উপাদানকে বনজ সম্পদ বলা হয়।
• একটি দেশের পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং বনজ সম্পদ আহরণের জন্য ন্যূনপক্ষে ২৫% বনভূমি থাকা প্রয়োজন।
- উদ্ভিজ বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশের বনভূমিকে চারটি ভাগে ভাগ করা যায়:
(১) ক্রান্তীয় চিরহরিৎ এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি যা মূলত পাহাড়ী বনভূমি নামে পরিচিত;
(২) ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বা শালবন;
(৩) গরান বা স্রোতজ বনভূমি বা সুন্দরবন।
(৪) অশ্রেণিভূক্ত সরকারী মালিকানাধীন ছন জাতীয় মিশ্র জঙ্গলাকীর্ণ বনভূমি।
উৎস: অর্থনৈতিক ভূগোল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন