'ডাকহরকরা' ছোটগল্পটির কেন্দ্রীয় চরিত্র কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: দীনু
সঠিক উত্তর
সঠিক উত্তর: দীনু
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'ডাকহরকরা' ছোটগল্পটির কেন্দ্রীয় চরিত্র- দীনু।
-----------------
• 'ডাকহরকরা' ছোটগল্প:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোটগল্প ‘ডাকহরকরা’ গ্রামীণ বাংলার দুর্গম পথে ডাক বা চিঠি পৌঁছে দেওয়া, পেশাগত ত্যাগ এবং ব্যক্তিগত দুঃখের গল্প। এতে দীনু নামের একজন ডাকহরকরার জীবন দেখানো হয়েছে, যিনি বহু বছর নিজের সততা ও দায়িত্বপরায়ণতা দিয়ে ডাক বিলি করেছেন। রাতের অন্ধকারে চোর-ডাকাতের ভয় আর প্রকৃতির কষ্ট সহ্য করতে হয়েছে তাকে। সবচেয়ে করুণ অংশ হলো, দীনু নিজেই নিজের সন্তানের মৃত্যুর খবর পৌঁছে দেয়, যা জীবনের কঠিন বাস্তবতা প্রকাশ করে।
প্রধান চরিত্র:
- দীনু ডাক হরকরা;
- পোস্টমাস্টার।
-----------------
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়:
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পর বাংলা কথাসাহিত্যে সবচেয়ে জনপ্রিয়তা অর্জনকারী লেখকদের একজন ছিলেন তিনি।
- তিনি ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ বিখ্যাত পত্রিকা কল্লোল এ প্রকাশিত হয়।
- এরপর তাঁর লেখা বিভিন্ন উচ্চমানের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়, যেমন কালিকলম, বঙ্গশ্রী, শনিবারের চিঠি, প্রবাসী, পরিচয় ইত্যাদি।
- ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আঞ্চলিক উপন্যাস -
- হাঁসুলী বাঁকের উপকথা,
- পঞ্চগ্রাম,
- গণদেবতা,
- নাগিনী কন্যার কাহিনী।
• তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- চৈতালি ঘূর্ণি,
- ধাত্রী দেবতা,
- কালিন্দী,
- কবি,
- গণদেবতা,
- নিকেতন,
- পঞ্চপুণ্ডলী,
- রাধা ইত্যাদি।
• তাঁর প্রসিদ্ধ ছোটগল্প-
- রসকলি,
- বেদেনী,
- ডাকহরকরা।
উৎস:
'ডাকহরকরা' ছোটগল্প;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন