যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? (জুলাই-২০২৬)
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যান্ডি বার্নহাম
সঠিক উত্তর
সঠিক উত্তর: অ্যান্ডি বার্নহাম
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি বার্নহাম। (জুলাই-২০২৬)
- স্যার কিয়ের স্টারমারের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন অ্যান্ডি বার্নহাম।
উল্লেখ্য,
- ৫৬ বছর বয়সী বার্নহাম ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত তৎকালীন লেবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকারে একাধিক মন্ত্রণালয় সামলেছেন। পরে দুইবার লেবার পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু ২০১০ সালে এড মিলিব্যান্ড ও ২০১৫ সালে জেরমি করবিনের কাছে হেরে যান। এরপর গ্রেটার ম্যানচেস্টারের মেয়র পদে নির্বাচন করেন।
- উত্তর ইংল্যান্ডের এই নগরের মেয়র থাকাকালে ২০২০ সালে বার্নহাম তৎকালীন ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। কোভিড পরিস্থিতির ওই সময় প্রধানমন্ত্রী বরিস জনসন পর্যাপ্ত ক্ষতিপূরণ ছাড়াই ম্যানচেস্টারে কঠোর বিধিনিষেধ আরোপ করতে গেলে বার্নহাম সেটির প্রতিবাদ করেন।
- এমন অবস্থানের কারণে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে বার্নহাম ব্যাপক সমর্থন অর্জন করেন। পাশাপাশি তিনি ‘কিং অব দ্য নর্থ’ বা উত্তরের রাজা উপাধি পান। একই সঙ্গে জাতীয় রাজনীতিতেও তাঁর অবস্থান শক্তিশালী হয়।
উৎস: BBC.
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন