মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন কে?

সঠিক উত্তর

বিচারপতি আবু সায়ীদ চৌধুরী

সঠিক উত্তর: বিচারপতি আবু সায়ীদ চৌধুরী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৯৭২ সালের ২২শে মার্চ সংবিধান প্রণয়নের লক্ষ্যে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়ীদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন। ২৩ মার্চ এটি গেজেট আকারে প্রকাশ করা হয়। এর আগে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'বাংলাদেশ অস্থায়ী সংবিধান আদেশ' জারি করেন এবং ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলে বিচারপতি আবু সায়ীদ চৌধুরী রাষ্ট্রপতি মনোনীত হন। ১৯৭০ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে নির্বাচিতদের নিয়ে এই পরিষদ গঠিত হয়। প্রথম অধিবেশনে গণপরিষদের সদস্য সংখ্যা ছিলো ৪৩০ জন যা পরবর্তীতে ৪০৩ জন এ নেমে আসে। গণপরিষদের প্রথম অধিবেশন বসে ১৯৭২ সালের ১০-১১ এপ্রিল। সভাপতিত্ব করেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। ১৯৭২ সালের ১৫ ডিসেম্বর রাত ১২ টায় গণপরিষদ বিলুপ্ত হয়। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের সংবিধান : আরিফ খান)

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. বিচারপতি আবু সায়ীদ চৌধুরী সঠিক
  4. বিচারপতি আবু সাদাত মো. সায়েম

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল