মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় কোন দেশের নাম 'ব্যতীত' (Except) শব্দটি যুক্ত করা হয়েছে?

সঠিক উত্তর

ইসরায়েল

সঠিক উত্তর: ইসরায়েল

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘এক্সেপ্ট ইসরায়েল’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ।

- ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে প্রতিষ্ঠিত দেশটি ভ্রমণে নিরুৎসাহিত করতে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের পাসপোর্টে এই কথা লেখা হয়। পাসপোর্টে লেখা থাকতো, ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল (এই পাসপোর্টটি ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ)।’ তবে ২০২০ সালে ই-পাসপোর্ট চালু করার সময় পাসপোর্ট থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল।
- এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আবারও এটি পুনর্বহালের উদ্যোগ নিয়েছে।

উল্লেখ্য,
- বাংলাদেশের পাসপোর্ট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিপত্র থেকে জানা যায়, স্বাধীনতার পর ইসরায়েল ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানে বাংলাদেশি পাসপোর্ট প্রযোজ্য না হওয়ার কথা লেখা থাকত।

উৎস: The Daily Star বাংলা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. তাইওয়ান
  2. ইসরায়েল সঠিক
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড