প্রতিশব্দ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অর্থতত্ত্ব
সঠিক উত্তর
সঠিক উত্তর: অর্থতত্ত্ব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'প্রতিশব্দ' অর্থতত্ত্বের আলোচ্য বিষয়।
• অর্থতত্ত্ব:
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব।
- একে বাগর্থতত্ত্বও বলা হয়।
- বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, ববাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
- এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
--------
অন্যদিকে,
• ধ্বনিতত্ত্বে ধ্বনি ও বর্ণ, বাকযন্ত্র, উচ্চারণপ্রক্রিয়া এবং স্বর-ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য আলোচনা করা হয়।
• রূপতত্ত্বে শব্দ ও তার গঠন, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ইত্যাদি এবং শব্দগঠন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
• বাক্যতত্ত্বে বাক্যের গঠন, পদ-বর্গের বিন্যাস, বাক্য রূপান্তর, বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ ও যতিচিহ্ন প্রভৃতি বিষয় আলোচিত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন