মূল বিষয়বস্তুতে যান

'আমার গ্রাম, আমার শহর; পাইলট গ্রাম উন্নয়ন প্রকল্পে'র আওতায় প্রাথমিকভাবে কয়টি গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়েছে?

সঠিক উত্তর

১৫টি

সঠিক উত্তর: ১৫টি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আমার গ্রাম, আমার শহর প্রকল্প:
- ‘আমার গ্রাম আমার শহর’ আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচনী ইশতেহারের একটি প্রকল্প।
- গ্রামে শহরের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০১৮ সালে ‘আমার গ্রাম, আমার শহর: পাইলট গ্রাম উন্নয়ন’ নামে এই কর্মসূচি হাতে নেওয়ার কথা বলেছিল দলটি।
- মেয়াদের শেষ দিকে এসে প্রকল্পটি পাস করা হয়।
- এ জন্য সরকারের ব্যয় হবে ৮০০ কোটি টাকা।
- ১৮ জুলাই, ২০২৩ তারিখে ঢাকায় শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি পাস করা হয়।
- সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
- এই প্রকল্প জুলাই, ২০২৩ শুরু হয়ে ২০২৬ সালের জুন মাসে শেষ হবে।
- স্থানীয় সরকার বিভাগের আওতায় এই প্রকল্পের মাধ্যমে সারা দেশ থেকে বাছাই করে ১৫টি গ্রামের উন্নয়ন করা হবে।
- পাইলট প্রকল্পের অংশ হিসেবে ১৫ টি গ্রামকে প্রথমে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হবে।
- এরপর পর্যায়ক্রমে দেশের সব গ্রামকে মডেল গ্রাম হিসেবে গড়ে তোলা হবে, যেখানে শহরের সব নাগরিক সুবিধা থাকবে।
- তখন মানুষ শহরমুখী না হয়ে গ্রামমুখী হবে।

উৎস: ১৯ জুলাই, ২০২৩, যুগান্তর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১০টি
  2. ১৫টি সঠিক
  3. ২০টি
  4. ২৫টি

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল