কোন শব্দে আতিশয্য অর্থে 'উৎ' উপসর্গটি ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উৎফুল্ল
সঠিক উত্তর
সঠিক উত্তর: উৎফুল্ল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'উৎফুল্ল,' শব্দে 'উৎ' উপসর্গটি আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে।
-----------
- 'উৎ' তৎসম বা সংস্কৃত উপসর্গের উদাহরণ।
• তৎসম উপসর্গ:
- তৎসম উপসর্গ হলো সেই উপসর্গ যা সংস্কৃত থেকে এসেছে এবং সংস্কৃত ধাতু/শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে।
- তৎসম উপসর্গ ২০টি:
- প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির্, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।
• উৎ উপসর্গযোগে গঠিত কিছু শব্দ:
- ঊর্ধ্বমুখিতা অর্থে- উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন।
- আতিশয্য অর্থে- উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন।
- প্রস্তুতি অর্থে- উৎপাদন, উচ্চারণ।
- অপকর্ষ অর্থে- উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন