ইলিশ মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। ওয়ার্ল্ড ফিশ প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশ একাই বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ মাছ উৎপাদন করছে। ২০১৯-২০ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদনের পরিমাণ ৫.৩৩ লক্ষ মেট্রিক টন যা দেশের মোট মাছ উৎপাদনের ১২ শতাংশের অধিক।
(তথ্যসূত্র: মৎস্য পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০১৯/২০ এবং প্রথম আলো)