কোন প্রযুক্তির মাধ্যমে একজন ব্যক্তিকে স্বতন্ত্রভাবে সনাক্ত করা যায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বায়োমেট্রিক্স
সঠিক উত্তর
সঠিক উত্তর: বায়োমেট্রিক্স
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যা কোনো ব্যক্তির অনন্য, অপরিবর্তনীয় শারীরিক ও আচরণগত বৈশিষ্ট্য (যেমন আঙুলের ছাপ, আইরিশ) পরিমাপ ও বিশ্লেষণ করে ব্যক্তিকে নিখুঁতভাবে শনাক্ত করে এবং তার পরিচয় নিশ্চিত করে।
• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।
• বায়োমেট্রিক্সের ব্যবহার:
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে,
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে,
৩. পাসপোর্ট তৈরিতে,
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে,
৫. পরিচয়পত্র তৈরিতে,
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।
অন্যান্য অপশন:
- বায়োইনফরমেটিক্স: এটি মূলত জীববিজ্ঞানের ডেটা (DNA, RNA, প্রোটিন সিকোয়েন্স) সংরক্ষণ, বিশ্লেষণ ও ব্যাখ্যা করার জন্য ব্যবহৃত একটি বিজ্ঞান। এটি ব্যক্তি শনাক্তকরণ পদ্ধতি নয়।
- ন্যানো প্রযুক্তি: এটি বস্তুর ন্যানোমিটার স্কেলে (খুব ছোট স্কেলে) ব্যবহার এবং ম্যানিপুলেশন সম্পর্কিত প্রযুক্তি। এর সাথে ব্যক্তি শনাক্তকরণের সরাসরি সম্পর্ক নেই।
- এনথ্রোপলজি (নৃবিজ্ঞান): এটি মানব জাতি, তার সংস্কৃতি, সমাজ এবং বিবর্তন নিয়ে গবেষণাকারী বিজ্ঞান। এটি ব্যক্তি শনাক্তকরণ প্রযুক্তি নয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ ও দ্বাদশ শ্রেণি।
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন