মূল বিষয়বস্তুতে যান

কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?

সঠিক উত্তর

মাথা ঝিম ঝিম্‌ করছে।

সঠিক উত্তর: মাথা ঝিম ঝিম্‌ করছে।

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মিশ্র ক্রিয়ার উদাহরণ - 'মাথা ঝিম ঝিম্‌ করছে।'

মিশ্র ক্রিয়া:
- বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক অব্যয়ের সঙ্গে কর্, হ, দে, পা, যা, কাট্, গা, ছাড়, ধর্, মার্, প্রভৃতি ধাতুযোগে গঠিত ক্রিয়াপদ বিশেষ বিশেষ অর্থে মিশ্র ক্রিয়া গঠন করে।
যেমন:
- এখন গোল্লায় যাও
- আমরা তাজমহল দর্শন করলাম
- তোমাকে দেখে বিশেষ প্রীত হলাম
- মাথা ঝিম ঝিম্‌ করছে

অন্যদিকে,
যৌগিক ক্রিয়া:

- যে ক্রিয়া একটি অসমাপিকা ও একটি সমাপিকা ক্রিয়া মিলে যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, তবে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন:
- ঘটনাটা শুনে রাখ
- তিনি বলতে লাগলেন
- ছেলেমেয়েরা শুয়ে পড়ল
- সাইরেন বেজে উঠল
- এখন যেতে পার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এখন যেতে পার।
  2. মাথা ঝিম ঝিম্‌ করছে। সঠিক
  3. ঘটনাটা শুনে রাখ।
  4. সাইরেন বেজে উঠল।

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল