‘প্রত্যয়ান্ত বহুব্রীহি’ সমাসের দৃষ্টান্ত কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঘরমুখো
সঠিক উত্তর
সঠিক উত্তর: ঘরমুখো
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘প্রত্যয়ান্ত বহুব্রীহি’ সমাসের দৃষ্টান্ত- ঘরমুখো।
--------
• প্রত্যয়ান্ত বহুব্রীহি:
- যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়।
- যেমন—
- এক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ+আ),
- ঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ+ও),
- আরও কিছু উদাহরণ- দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা, ঊনপাঁজুরে ইত্যাদি।
---------
অন্যদিকে,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
- অন্তর্গত অপ যার = অন্তরীপ ও
- নরাকারের পশু যে = নরপশু- নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন